দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শ্রীপুরে শিশুকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. রিফাত শেখ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গোয়ালপাড়া জোড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত শেখ শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের তারাউজিয়াল গ্রামের রিয়াজুল শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বন্ধু আরিফকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে লাঙ্গলবাঁধ বাজারে যান রিফাত। বাজার থেকে ফেরার পথে গোয়ালপাড়া জোড়া ব্রিজ এলাকায় হঠাৎ রাস্তা পার হওয়া এক শিশুকে বাঁচাতে গিয়ে তিনি নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি উল্টে দু’জনই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে অ্যাম্বুলেন্সেই রিফাত শেখের মৃত্যু হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর তারা এখনো আনুষ্ঠানিকভাবে পাননি।
জে আই